রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুট, দেশীয় অস্ত্রসহ আটক ৩
রূপগঞ্জে বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুট, দেশীয় অস্ত্রসহ আটক ৩

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী ধাওয়া দিয়ে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পাড়াকান্দি এলাকার স্বপন মিয়ার ছেলে আপন (২৪), চাঁদপুর জেলার মতলব শান্তি ভাঙা এলাকার মৃত কবির হোসেনের ছেলে নিশাদ (২২), চাঁদপুর জেলার মৃত আমির হোসেনের ছেলে রাকিব।
রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাঘমোচরা এলাকার সাত্তার মিয়ার বাড়িতে ও দক্ষিণপাড়া নতুনবাজার এলাকার আওয়ামীলীগ নেত্রী হাসনার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আওয়ামীলীগ নেত্রী হাসনা জানান, রবিবার দুপুর ২ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মাসুম বিল্লাহসহ অজ্ঞাত ৩০/৪০ জন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরে থাকা নগদ ১৫ লাখ টাকা ও স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায়।
এর আগে একই দিন দুপুর ১২ টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বিদ্যুৎ, মাসুম বিল্লাহসহ ৩০/৪০ জন মিলে সাত্তার মিয়া নামের একজনের বাসায় অতর্কিত হামলা চালায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এসময় এলাকাবাসী দেশীয় অস্ত্রসহ রাকিব, স্বপন, ও নিশাদ নামের তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 