রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন।
রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তর কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব জননেন্দ্র নাথ সরকার ও কানাডিয়ান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর অ্যাঞ্জেলিনা ডার্ক উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে। ঢাকা-টরেন্টো ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের সকল ধরনের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
জবাবে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বলেন, ঢাকা টরেন্টো সরাসরি ফ্লাইট যোগাযোগ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সকল ধরনের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করবে। আমরা আশা করি অচিরেই ঢাকা-টরেন্টো ফ্লাইট শুরু করা যাবে। এ ব্যাপারে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 