রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ‘অনেকে ভুলে গেছেন বঙ্গবন্ধু তৃণমূল থেকে সংগ্রাম শুরু করেছিলেন’
‘অনেকে ভুলে গেছেন বঙ্গবন্ধু তৃণমূল থেকে সংগ্রাম শুরু করেছিলেন’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ার যে তৃণমূল থেকে শুরু করা সেটা অনেকে ভুলে যান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
রোববার (৫ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনে ‘পিস থ্রো ইন্ট্রা-ফেইথ ডায়লগ : কালচার অ্যান্ড হেরিটেইজ’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সায়মা ওয়াজেদ পুতুল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু তৃণমূল থেকে তার সংগ্রাম শুরু করেছিলেন আজ অনেকই তা ভুলে যান।’
সততা ও ন্যায়বিচারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বঙ্গবন্ধুর নাতনি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ পুতুল বলেন, বঙ্গবন্ধু সংলাপে বিশ্বাসী ছিলেন। তিনি সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তিনি সবসময় শান্তি চাইতেন। তিনি বিশ্বাস করতেন শান্তি অর্জন হলে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।’
শান্তির বার্তা ছড়িয়ে দিতে ঢাকায় দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করে বাংলাদেশ। সম্মেলনের সমাপনী চলছে আজ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 