রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » প্রাক্তনকে অসম্মান না করার অনুরোধ শ্রীলেখার
প্রাক্তনকে অসম্মান না করার অনুরোধ শ্রীলেখার

কিছুদিন পরপরই তারকাদের বিচ্ছেদের খবর শিরোনাম হচ্ছে। একের পর এক তারকা দম্পতি তাদের সম্পর্কে ইতি টানছেন ঘোষণা দিয়েই। বলিউড, টালিউড, ঢালিউড বিচ্ছেদের সুর বেজে চলেছে সমান তালে।
আর তা নিয়ে কানাঘুষা তো চলছেই, থেকে নেই নানা ধরনের গুঞ্জনও। এবার বিনোদন পাড়ার সহকর্মীরা যারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন, দিদি বা সহকর্মী হিসেবে তাদের উপদেশ দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, যারা সম্পর্ক ভেঙে আলাদা থাকেন অথবা আলাদা থাকার পরিকল্পনা করছেন, তাদের জন্য তার একটি উপদেশ রয়েছে। বিশেষত যারা বিনোদন দুনিয়ার তাদের উদ্দেশে জানান, ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে না আনতে।
সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে অসম্মান না করারও অনুরোধ করেন। কারণ হিসেবে উল্লেখ করেন, কোনোদিন না কোনোদিন অনেক ভালো সময় কেটেছে। যে কারণে পুরনো সম্পর্ককে সম্মান করার কথা বলেছেন।
নিজের অভিজ্ঞতা থেকেই এসব কথা বলেছেন বলে উল্লেখ করে ফেসবুক পোস্টের একেবারে শেষের দিকে অভিনেত্রী লেখেন, দিদি বা সহকর্মী হয়ে এই আবদার করতেই পারেন তিনি।
বলিউডে সম্প্রতি বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির খান এবং কিরণ। টালিপাড়ায়ও বিচ্ছেদের তালিকা কম লম্বা নয়। গত মাসেই গায়ক অনুপম রায় দাম্পত্যে ইতি টানেন।
তাদের বিচ্ছেদের খবর থিতু হওয়ার আগেই টালিপাড়া ফের দাম্পত্য সম্পর্ক ভাঙনের জল্পনায় সরগরম। শোনা যাচ্ছে, অভিনেত্রী দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়ের দাম্পত্যও নাকি উষ্ণতা হারিয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 