তাইজুলেই ভাঙল ওপেনিং জুটি
![]()
অবশেষে ভাঙল পাকিস্তানের উদ্বোধনী জুটি। আবিদ আলী আর আবদুল্লাহ শফিক মিলে ১৮ ওভার ২ বল পর্যন্ত ছিলেন নির্ভার। টাইগার বোলারদের কোনও সুযোগই দেননি।
মাঝে সাকিব তার তৃতীয় ওভারে এলবিডব্লুর আবেদন করলেও রিভিউতে বেঁছে যান আবিদ আলী। তবে তাইজুল ইসলাম তার পঞ্চম ওভার করতে এসে ফেরালেন শফিককে। ৫০ বলে ২৫ রান করা শফিককে ক্লিন বোল্ড করেজুটি ভেঙেছেন ৫৯ রানে।
চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া শফিক দুই ইনিংসেই পেয়েছিলেন অর্ধশতক। ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমেও চেষ্টা করেছেন উইকেটে থিতু হবার।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে আবিদ-শফিকের জুটি থেকে এসেছিল ১৪৬ রান, দ্বিতীয় ইনিংসে আসে ১৫১ রান। তবে চট্টগ্রাম টেস্টে তাইজুল ইসলাম নেন ৮ উইকেট।
পাকিস্তান দল: আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নোমান আলী ও শাহিন আফ্রিদি।
বাংলাদেশ দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, ইবাদত হোসেন।





ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 