শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক : নৌপ্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক : নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তা থেকে ভারতের সঙ্গে সম্পর্কটা ভিন্ন। ভারতের সঙ্গে রক্ত ও ভ্রাতৃত্বের যে সম্পর্ক তৈরি হয়েছে, তা ভাঙার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্কটা অনন্য উচ্চতায় গেছে। মাঝখানে যে অবিশ্বাসের রেখা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর কারণে তা দূর হয়ে গেছে।
আজ শুক্রবার জাতীয় গণগ্রন্থাগারের সুফিয়া কামাল মিলনায়তনে ভারতে শিক্ষালাভকারী বাংলাদেশের শিক্ষার্থী সমিতি (অ্যাবসি) আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ভারত আমাদের পাশে আছে। ভারতের সঙ্গে যে বন্ধন তার সহায়ক শক্তি হিসেবে আছেন ভারতে শিক্ষালাভকারী বাংলাদেশের শিক্ষার্থী সমিতির সদস্যরা। ভারতের সঙ্গে রক্তের সম্পর্কটা অক্ষুণ্ন থাকবে।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (শিক্ষা) অক্ষয় যোশী, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এ মামুন ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নীপু।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 