বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » এখনও একটি গোষ্ঠী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে : পরিকল্পনামন্ত্রী
এখনও একটি গোষ্ঠী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে : পরিকল্পনামন্ত্রী
![]()
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল, এই মুহূর্তে শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। যারা তাকে হত্যা করতে চায় তারা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, মধ্যস্বত্বভোগী, সম্পদ লুণ্ঠনকারী, কমিশন ভোগী। তারা তাকে পছন্দ করে না। তাই শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। হরতাল, অবরোধ, জ্বলাও-পোড়াও প্রত্যাখ্যান করতে হবে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় এসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করায় এ সমাবেশর আয়োজন করা হয়।
এ সময় মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশে ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। আর এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।
ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 