রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » প্রজনন স্বাস্থ্যসেবা নারীর অধিকার - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
প্রজনন স্বাস্থ্যসেবা নারীর অধিকার - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারী অধিকার মানবাধিকার। যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার অধিকার, নারীর অধিকার। একজন নারীর কখন বিয়ে হবে, কার সাথে বিয়ে হবে, কখন সন্তান হবে, কতজন সন্তান হবে, পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার এবং নিরাপদ মাতৃত্ব এগুলো নারীর সাধারণ অধিকার’।
প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয় থেকে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ ও নেদারল্যান্ডের এসএনভি অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) এর তৃতীয় জাতীয় সম্মেলন’-এর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, এডভোকেসি ও বিসিসি কর্মসূচির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জেন্ডার বেজড ভায়োলেন্স প্রতিরোধে সরকারের সাথে জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার ও এনজিওদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ৮ হাজার কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, গার্মেন্টস কর্মরত নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার এবং পারসোনাল হাইজিন বিষয়ে সচেতন করা অত্যন্ত জরুরি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গার্মেন্টসে কর্মরত নারীদের জন্য সাভারে কর্মজীবী নারী হোস্টেল ও শিশুদের জন্য ষোলটি ডে-কেয়ার সেন্টার পরিচালনা করছে। গার্মেন্টস সেক্টরে কর্মরত নারী ও তাদের শিশুর স্বাস্থ্য এবং পুষ্টির উন্নয়নে মাসে আটশত টাকা করে তিন বছর মেয়াদে কর্মজীবী মা ভাতা প্রদান করা হচ্ছে।
দুই দিনের জাতীয় সম্মেলনে যৌন ও প্রজনন স্বাস্থ্য, জেন্ডার বেজড ভায়োলেন্স ও গার্মেন্টস শ্রমিকদের কর্মপরিবেশ বিষয়ে চারটি সেশন অনুষ্ঠিত হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 