বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফটোশুটে নিক-প্রিয়াঙ্কার রসায়ন
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফটোশুটে নিক-প্রিয়াঙ্কার রসায়ন
![]()
‘ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১’-এ স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির হন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। রেড কার্পেটে পা রাখার আগে ফটোগ্রাফারদের সামনে (পিডিএ) মুডে পাওয়া গেল এই দুই তারকাকে। তবে, সবচেয়ে বেশি নজর কাড়ল প্রিয়াঙ্কার ভালোবাসা মাখা নজরে নিকের দিকে চেয়ে থাকা!
প্রিয়াঙ্কার সঙ্গে ছবি শেয়ার করে নিক ক্যাপশনে লিখলেন, ‘দ্য স্টার অফ দ্য শো @প্রিয়াঙ্কা চোপড়া।’ এদিন টপ টু বটন প্রিন্টেড বডি স্যুটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা। সঙ্গে টিম আপ করেছিলেন ম্যাচিং জ্যাকেট। আর নিক পরেছিল কালো স্যুট আর রেড টি-শার্ট।
অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ফটো তোলার আগে প্রিয়াঙ্কার ওভারকোট রেড কার্পেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন নিক। যাতে পারফেক্ট ছবি ওঠে। আর নিক-প্রিয়াঙ্কার এই মিষ্টি মুহূর্তে আপাতত মজেছে সকলে।
এক অনুরাগী কমেন্টে লিখেছেন, ‘কি মিষ্টি আমাদের নিক। সবসময় প্রিয়াঙ্কার পাশে থাকে।’, আরেকজব লিখেছেন, ‘সত্যিই একজন জেন্টলম্যান। এই ভিডিও দেখেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে।’
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে সোলো পিকচারের জন্য পোজ দিচ্ছেন প্রিয়াঙ্কা। আর পাশ থেকে প্রশংসার নজরে চেয়ে আছেন নিক। আর সলো ফটো শেষ হওয়ার পরেই হাত বাড়িয়ে নিককে ডেকে নেন পিগি চপস। এমনকী ভালোবেসে কাছেও টেনে নেন আবেগে। ‘যারা তোমার বিচ্ছেদের মিথ্যে খবর রটাতে চেয়েছিল, তাদের যোগ্য জবাব দিয়েছ তুমি’, লেখেন প্রিয়াঙ্কার এক ভক্ত।
সম্প্রতি টুইটার আর ইনস্টাগ্রাম থেকে নিজের নামের সঙ্গে থাকা জোনাস মুছে ফেলেছেন পিগি চপস! আর তা নিয়ে শুধু ভারত নয়, তোলপাড় হয়ে যায় আন্তর্জাতিক মিডিয়াতেও। যদিও পরে প্রিয়াঙ্কার মা সেটাকে গুজব বলেই সকলকে পরিষ্কার ভাবে জানিয়ে দেন।
আপাতত প্রিয়াঙ্কা অপেক্ষায় আছেন তার পরবর্তী হিন্দি সিনেমা ‘ম্যাট্রিক্স রেসারেকশন’র মুক্তির অপেক্ষায়। শোনা যাচ্ছে, সিনেমাটির প্রধান চরিত্রে থাকা কিয়ানু রিভসের বিপরীতে দেখা যাবে তাকে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 