বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ৫০ দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন
৫০ দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন
![]()
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন, আগামী শুক্রবার ও শনিবার (৪ ও ৫ ডিসেম্বর) ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তাঁদের মধ্যে ৬০ জন প্রতিনিধি সশরীরে অংশ নেবেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন।
বুধবার (১ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। আমরা সারা বিশ্বেই শান্তির বার্তা দিতে চাই। সে কারণে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চলমান ও বিরাজমান সমস্যাগুলোর শান্তিপূর্ণভাবে সমাধান করেছি।
উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব শান্তি সম্মেলনে রাজনীতিবিদ, শিল্পী ও সাহিত্যিকেরা ছাড়াও অংশ নেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, নোবেলজয়ী শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, যুক্তরাজ্যের সাবেক ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 