বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | লাইফস্টাইল | শিরোনাম » রাতে দেরি করে খেলে কী ক্ষতি হয় জানুন
রাতে দেরি করে খেলে কী ক্ষতি হয় জানুন

ওজন কমাতে অনেকেই প্রচুর ব্যায়াম করে থাকেন। খাওয়া কমানো, নিয়মিত শরীরচর্চা, দৌড়নো চলতেই থাকে। কিন্তু তাতেও ওজন কমার কোনো লক্ষণ দেখা যায় না। এর অন্যতম কারণ হতে পারে রাতে দেরি করে খাওয়ার অভ্যাস।
সূর্যাস্তের পর শরীরের বিপাক হার ধীরে ধীরে হ্রাস পেতে থেকে। রাতে দেরি করে খাওয়ার ফলে দিনের অধিকাংশ সময়ে ক্লান্ত লাগে। বয়স চল্লিশের পরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তাই রাতের খাবার যথাসম্ভব তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত। আসুন জেনে নেই রাতে ভরপেট খাবার খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখার উপায় কী-
* অনেকেই রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন। সকালের খাবারে বেশি করে খেয়ে ফেলেন। শরীরের জন্য এটি অত্যন্ত খারাপ অভ্যাস। দ্রুত ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটি।
* অনেকক্ষণ না খেয়ে থাকলে রাতের খাবারে একসঙ্গে অনেকটা খেয়ে ফেলার প্রবণতা দেখা যায়। এর ফলেও বাড়তে পারে ওজন।
* রাতে খেতে বসে টেলিভিশন বা মোবাইলের দিকে তাকিয়ে থাকেন অনেকে। এর ফলে খাবারের প্রতি অমনোযোগী হয়ে বেশি খেয়ে ফেলার আশঙ্কা থেকে যায়। তাই খেতে বসে অন্যকোনও দিকে নজর না দেওয়াই ভালো।
* রাতে অতিরিক্ত মসলাদার খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খেতে বসার আগে খাবার গরম করে নিলে হজম এবং ঘুম দুটিই ভালো হয়।
* প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে রাতের খাবার খাওয়ার চেষ্টা করুন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 