মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে সরকার : পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে সরকার : পরিবেশমন্ত্রী
![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া প্রকল্পসমূহ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সরকার সকলের সহযোগিতায় প্রকল্পগুলো বাস্তবায়ন করে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সফল হবে। শাহাব উদ্দিন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত “২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর অক্টোবর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা” সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে বলেন, গৃহীত প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করলে দেশের সার্বিক পরিবেশের মানের উন্নয়ন হবে। প্রকল্প বাস্তবায়নকালে কাজের যথাযথ মান বজায় রাখতে হবে।
সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব(পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) কেয়া খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 