সোমবার, ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইরাকে আইএসের ভয়াবহ হামলা, নিহত ৫
ইরাকে আইএসের ভয়াবহ হামলা, নিহত ৫

ইরাকের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।
তারা সবাই কুর্দি বাহিনীর সদস্য বলে জানিয়েছে আল-জাজিরা। এ ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন।
প্রদেশ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রোববার সকালে কুর্দি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালায় জঙ্গিগোষ্ঠীটি।
প্রদেশটিতে প্রায়ই ইরাকি নিরাপত্তা বাহিনী ও কুর্দিদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে আইএস।
রোববার কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বারজানি এক বিবৃতিতে বলেন, দায়েশের হামলা বৃদ্ধি একটি বিপজ্জনক ও গুরুতর বার্তা বহন করে। যা এই অঞ্চলে জন্য হুমকিও বটে। তাই পেশমার্গা বাহিনী ও ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যে বৈশ্বিক জোটের আরও সহযোগিতা প্রয়োজন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 