শনিবার, ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
![]()
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশ।
শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি
টুর্নামেন্টের টার্ম কন্ডিশন অনুসারে প্রতিযোগিতা বাতিল হওয়ায়, র্যাঙ্কিয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেল বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।
বিবৃতি দিয়ে শনিবার জিম্বাবুয়েতে চলমান বাছাইয়ের টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দেয় আইসিসি। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাতিলের পরপরই এলো এই সিদ্ধান্ত।
বাংলাদেশ এখন পর্যন্ত খেলেনি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে দু’বার বাছাইপর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়।
স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে আগেই মূল প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এছাড়া র্যাঙ্কিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানও থাকছে শিরোপার লড়াইয়ে।
আইসিসির টুর্নামেন্ট প্রধান ক্রিস টেলি বাছাই পর্ব বাতিল নিয়ে বলেছেন, ‘আমরা খুবই হতাশ যে টুর্নামেন্টটি বাতিল করতে হয়েছে। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। দলগুলো আবার না ফিরতে পারার শঙ্কা আছে। তাই টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে।’




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 