রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁও সনমান্দী ইউনিয়নে রাস্তার কাজের উদ্বোধন
সোনারগাঁও সনমান্দী ইউনিয়নে রাস্তার কাজের উদ্বোধন

সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর মগবাজার গ্রামে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্। রবিবার (২৯ আগস্ট ) সকালে তিনি এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জহিরদের ভিটি হইতে নন্দী বাড়ী পুকুর পর্যন্ত ২৫০ ফুট আর সিসি ঢালাই রাস্তা এল,জি,এস,পি-৩ প্রকল্পে রাস্তা নির্মাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন , খোরশেদ মোল্লা, শাহিনা মেম্বার, সাবেক মেম্বার তোতা, সাবেক মেম্বার হানিফা, জসিম উদ্দিন, আওলাত হোসেন, তাওলাত হোসেন, মাসুদ রানা , সোহেল মোল্লা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সে সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড,শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের উন্নয়ন হচ্ছে। তিনি আরো বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে, ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন আমার দেহে যত সময় প্রাণ থাকবে এই সনমান্দী ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনআল্লাহ্।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 