শনিবার, ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » সিটি করপোরেশনের গাড়ি কেন রেজিস্ট্রেশন নেয় না, প্রশ্ন মন্ত্রীর
সিটি করপোরেশনের গাড়ি কেন রেজিস্ট্রেশন নেয় না, প্রশ্ন মন্ত্রীর
![]()
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশনের গাড়ি রেজিস্ট্রেশন নেয় না, এটা কেমন কথা হলো? সিটি করপোরশেন কি রাষ্ট্রের বাইরের, সংবিধানের ঊর্ধ্বে? সিটি করপোরেশেনের গাড়ির কেন রেজিস্ট্রেশন হবে না।
শনিবার (২৭ নভেম্বর) সাড়ে ১১ টার দিকে নগরীর মাইজপাড়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সবাইকে নিয়ে সমন্বয় করে সিটি করপোরেশনকে কাজ করতে হবে। সবাইকে সম্পৃক্ত করে উন্নয়ন কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই উন্নত বাংলাদেশ হবে।
স্মৃতিচারণ করে তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। চট্টগ্রাম স্বাভাবিকভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। এখানে দায়িত্বপ্রাপ্ত যেসব নেতারা আছেন, তারা যদি তাদের দায়িত্ব মাত্রা অনুযায়ী পালন না করেন তাহলে চট্টগ্রামের উন্নয়ন ব্যাহত হবে।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরশনকে কচুরিপানা পরিষ্কারের জন্য একটি আধুনিক যন্ত্র দেওয়ার ঘোষণাও দেন মন্ত্রী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 