শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতেন রুবেল
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতেন রুবেল
![]()
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ এলাকা থেকে দেশীয় একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবাসহ মো. রুবেলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রুবেল সাতকানিয়ার পূর্ব গাটিয়াডাঙ্গা থানার সুলতান আহমেদের ছেলে।
রুবেল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধ করতেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রুবেল একজন পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই পুলিশ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, পাহাড় ও খাস জমি দখল, জুয়ার আসর বসানোসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রুবেলের বিরুদ্ধে তিনটি মামলার বিচারকাজ চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রৌফবাদ এলাকা থেকে মো. রুবেলকে (৩২) গ্রেফতার করা হয়েছে। পরে রুবেলের দেওয়া তথ্যে মতে, তার বসত ঘর থেকে একটি দেশীয় এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 