শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ধর্ম | শিরোনাম » ভূমিকম্প থেকে রক্ষায় যে আমল করবেন
ভূমিকম্প থেকে রক্ষায় যে আমল করবেন
![]()
পৃথিবীতে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকেন। আল্লাহতায়ালা মাঝে মধ্যে বিভিন্ন বিপদ-আপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তার বান্দাদের পরীক্ষা করে থাকেন।
এসব প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদ পৃথিবীতে আল্লাহতায়ালার কুদরতের নিদর্শন। ভূমিকম্প তার এ নিদর্শনসমূহের অন্যতম।
মানুষ যখন আল্লাহপ্রদত্ত এসব শাস্তির সম্মুখীন হয়, তখন এসব বিপদ-আপদ ও দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে বেশি বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে বলা হয়েছে।
ভূমিকম্পের সময় বেশি বেশি নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় চাইতে বলেছেন ফোকাহায়ে কেরাম।
এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। তাই যেকোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে পড়তে পারেন-
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।
অর্থ: তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত।
এ দোয়ার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের বড় বড় বিপদ-আপদ থেকে রক্ষা করেন।
এ ছাড়া রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ে নিতে পারেন। যে এ আয়াত পড়ে ঘুমাতে যায়, আল্লাহ তাকে, তার পরিবার ও প্রতিবেশীকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন।এ আয়াতের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 