বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
![]()
নারায়ণগঞ্জের ফতুল্লা হতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ২৫ নভেম্বর ভোরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ নয়ামটি ভাবীরবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইমতিয়াজ হোসেন কালু (৩২) এবং মোঃ আশিক (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 