বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
![]()
গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ির আমবাগ তেঁতুলতলা এলাকায় এ আগুন লাগার এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।




আনসার-ভিডিপির কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
গাজীপুরে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩
কারাগারে মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক
চাঁদাবাজি করতে গিয়ে তিন সঙ্গীসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুরে ক্রেনে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বৃদ্ধা চাচির বুকে যুবকের লাথি, ভিডিও ভাইরাল
গাজীপুরে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় আহত ৪, একজনকে কারাদণ্ড 