শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বের উচিত তালেবানকে চাপ না দিয়ে সমর্থন করা - চীনের পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বের উচিত তালেবানকে চাপ না দিয়ে সমর্থন করা - চীনের পররাষ্ট্রমন্ত্রী

আরো চাপ দেওয়ার বদলে বিশ্বের উচিত আফগানিস্তানে তালেবানকে পরামর্শ দেয়া, সমর্থন করা। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন কথা বলেছেন বলে ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে ওই প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ওয়াং বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাকে (তালেবান) আরো চাপ প্রয়োগ না করে ইতিবাচক দিক নির্দেশনা দেওয়া। এতে পরিস্থিতি স্থিতিশীল হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানকে ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার না করা। দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছাকে সম্মান জানানো উচিত।
চীন ব্রিটেনের সাথে ভ্যাকসিন, চিকিৎসা এবং ভাইরাসের উৎপত্তিস্থল শনাক্তকরণে যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক বলেও জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 