বুধবার, ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » রাজকুমারের স্ত্রী পত্রলেখার মঙ্গলসূত্রের দাম প্রায় ২ লাখ টাকা
রাজকুমারের স্ত্রী পত্রলেখার মঙ্গলসূত্রের দাম প্রায় ২ লাখ টাকা
![]()
প্রায় এক যুগ প্রেমের সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও-পত্রলেখা। ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন এই যুগল। চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল তাদের বিয়ের রাজকীয় আসর। বিয়ের ছবি নিজেদের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন এই জুটি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সপ্তাহখানেক আগে মুম্বাইয়ে ফিরেন এই নবদম্পতি। ফেরার পথে রাজকুমার রাও এবং পত্রলেখাকে মুম্বাই বিমানবন্দরে ঘিরে ধরেছিল পাপারাজ্জিরা। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়—পত্রলেখার পরনে লাল রঙের শাড়ি। গলায় মঙ্গলসূত্র। কপালে লাল টিপ, মাথায় সিঁদুর। আর রাজকুমারের পরনে ছিল সাদা রঙের কুর্তা। কিন্তু পত্রলেখার মঙ্গলসূত্রটি সবার নজর কেড়েছে। যার মূল্য জানলে অনেকের চোখ ছানাবড়া হতে পারে।
বঙ্গতনয়া পত্রলেখার এমন সাজ দেখে তাকে বিমানবন্দরেই কেউ কেউ ‘বৌদি’ বলে সম্বোধন করছিলেন। কিন্তু রাজকুমারের স্ত্রীর সাজে অন্যতম নজরকাড়া ছিল তাঁর মঙ্গলসূত্র। যার দাম জানলে কেউ কেউ চমকে যেতে পারেন।
বাঙালি পোশাক শিল্পী সব্যসাচী মুখার্জি তৈরি করেছেন পত্রলেখার এই মঙ্গলসূত্র। যার নাম রয়েল বেঙ্গল মঙ্গলসূত্র ১.২। যা বানানো হয়েছে ১৮ ক্যারটের স্বর্ণ দিয়ে। এর খরচ পড়েছে ১ লাখ ৬৫ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯০ হাজার ২৮৫ টাকা)।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 