বুধবার, ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » পরকীয়ার জেরে খুন, একজনের যাবজ্জীবন
পরকীয়ার জেরে খুন, একজনের যাবজ্জীবন
![]()
নড়াইলের লোহাগড়া উপজেলার ইটনা গ্রামে পরকীয়া প্রেমের জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে পলাশ মিনাকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাশ মিনা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ভুক্তভোগী ঠান্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় পলাশ মিনা। এ সময় রাতে ঠান্ডু সরদার বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোজ করেও তাকে পাওয়া যায়নি। এদিকে পরের দিন দুপুরে ইটনা বালিকা বিদ্যালয়ের পাশের খেত থেকে ঠান্ডুর মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামি পলাশ মিনা ঠান্ডু সরদারকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ঠান্ডুর মা গোলাপি বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 