মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নরসিংদি | শিরোনাম » নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ভবন উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ভবন উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব নির্মিত এ্যাডভোকেট এম.এ. মজিদ সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি।
গতকাল সোমবার বিকেলে (২২ নভেম্বর ২০২১) জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বর প্রাঙ্গনে নব নির্মিত এ ভবনের উদ্বোধন করেন। শিল্পমন্ত্রীর পিতা বিশিষ্ট আইনজীবী এবং ঢাকা বারের সাবেক প্রেসিডেন্ট এ্যাডভোকেট এম.এ মজিদ এর নামে ভবনটির নামকরণ করা হয়েছে।
ভবনটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম মেহেরুন নেছা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীম আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া এবং সম্পাদক মোঃ শহীদুল্লাহ মিয়া এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
এছাড়া শিল্পমন্ত্রীর সহধর্মিনী নাদিরা মাহমুদ, ছোট ভাই খাইরুল মজিদ মাহমুদ চন্দন এবং ফখরুল মজিদ মাহমুদ কিরন এবং ছোট বোন শেলী মাহমুদসহ প্রয়াত এম.এ মজিদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 