সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২১তম বৈঠক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২১তম বৈঠক

ঢাকা, ২২ নভেম্বর ২০২১: একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২১তম বৈঠক কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মোঃ নুরুল ইসলাম তালুকদার, মোঃ আসলাম হোসেন সওদাগর, মোছাঃ খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৯ তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি, গভীর ও অগভীর সমুদ্রে তেল, গ্যাসসহ খনিজ সম্পদ অনুসন্ধানে সীমাবদ্ধতা ও তা দূরীকরণে গৃহীত পরিকল্পনা এবং বিপিসি (BPC)কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি ২০২৩ সালের মধ্যে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে মানসম্মত প্রিপেইড মিটার স্হাপন কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করে।
বৈঠকে প্রকৃত তথ্য জানার জন্য বিপিসি (BPC)কর্তৃক অনুসৃত উৎসে কর প্রদান পদ্ধতি এবং গত দশ বছরের লাভ ক্ষতি, প্রযোজ্য কর উপাত্ত সমন্বয় করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
কমিটি গণপরিবহনে কোন জ্বালানি কি পরিমাণে ব্যবহার হচ্ছে তার প্রকৃত তথ্য উপাত্ত জানার লক্ষ্যে জরিপ করার জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 