সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভা
ফরিদপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভা

ফরিদপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দিপক কুমার রায়ের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার।
সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মো. বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সাংবাদিক মশিউর রহমান খোকন, পান্না বালাসহ প্রমুখ।
বিগত বছরের তুলনায় এবারের বিজয় দিবসটি সুন্দরভাবে পালন করা হবে। এ ছাড়া এ দিবসে জেলার সকল সরকারি ও বেসরকার প্রতিষ্ঠানে সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মসূচির পাশা-পাশি এবারের মহান বিজয় দিবসে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের দিয়ে বিজয়ের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 