সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » ভোলায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
ভোলায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
![]()
জেলায় আজ মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। সভায় ১০ ডিসেম্বর ভোলা মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজিবী দিবস উপলক্ষেও প্রস্তুতি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মো: দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডর মো: শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, সাংবাদিক এম এ তাহের প্রমূখ।
সভায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনে আলোকসজ্জা, পুস্পস্তবক অপর্ণ, র্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 