রবিবার, ২১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | লাইফস্টাইল | শিরোনাম » কমলালেবুর খোসায় ত্বকের যত্ন
কমলালেবুর খোসায় ত্বকের যত্ন
![]()
মৌসুমি ফল হিসেবে কমলালেবু খুবি জনপ্রিয় । শীতের দিনে প্রায় সকলেই ভালোবাসেন এই ফলের স্বাদ। কমলালেবু শুধু সুস্বাদু ফলই নয়, এতে রয়েছে রোগপ্রতিরোধ ক্ষমতাও। এই ফলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ‘সি’ যা শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর খোসাও ফেলনা নয়। ত্বকের যত্নে ব্যবহার করা যায় অনায়াসেই।
মুখশ্রীতে রোদের পোড়া দাগ কমাতে খুব দ্রুত কাজ করে কমলালেবুর খোসা । খোসাকে কুচিকুচি করে কেটে তার সঙ্গে লেবুর রস , চন্দন গুঁড়ো ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে সেই প্যাক মুখে আধ ঘণ্টা মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন। তাতেই কমবে রোদে পোড়া দাগ।
মুখে ব্রনের সমস্যা কমাতে ভালো কাজে দেয় কমলালেবুর খোসা। অনেক সংক্রমণ রুখে দেবার মত অনেক উপাদান আছে এই খোসাতে। কমলালেবুর খোসা সিদ্ধ করে সেই পানিতে মুখ ধুলে এতে ব্রণর প্রবণতা কমবে।
ত্বক মসৃণ ও কোমল রাখতে কমলালেবুর খোসা থেঁতো করে তার সঙ্গে টক দই মিশিয়ে সপ্তাহে দু’দিন প্যাক হিসাবে ব্যবহার করলে তা খুব কাজে আসে।
মৃত কোষকে সরিয়ে ত্বককে উজ্জ্বল করে তুলতেও কাজে আসে কমলালেবুর খোসা ।
সুত্রঃ আনন্দবাজার অনলাইন




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 