শনিবার, ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » স্বাধীনতা বিরোধীরাই উন্নয়ন বাধাগ্রস্ত করে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
স্বাধীনতা বিরোধীরাই উন্নয়ন বাধাগ্রস্ত করে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা এদেশের উন্নয়নও চায়না। স্বাধীনতা বিরোধীরাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে।
আজ শনিবার মেহেরপুরের শিল্পকলা একাডেমীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আমদহ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণের শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা। কিন্তু এদেশের স্বাধীনতা বিরোধীরা উন্নয়নের বিপক্ষে। তারা চায় দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে। স্বাধীনতার বিপক্ষ শক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে। যারা এই স্বাধীনতা বিরোধীদের সমর্থন করেন তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। এজন্য স্বাধীনতা বিরোধীদের কর্মকান্ড সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।
সভায় আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 