শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সকল সংসদ সদস্যদের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে - স্পীকার
সকল সংসদ সদস্যদের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে - স্পীকার

ঢাকা, ১৯ নভেম্বর ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সকল সংসদ সদস্যদের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে। কোভিড পরিস্থিতি থেকে উত্তরণের পর মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরও বড় পরিসরে সকল সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাব ভবিষ্যতে আরও গতিশীল হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।
তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এরপূর্বে জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলামের সঞ্চালনায় এ সভায় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম এবং জুনাইদ আহমেদ পলক এমপিসহ অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 