বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
গণপরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। কোনো জটিলতা থাকার কথা নয়। যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই, এটা তাদের পুরোনো দাবি।যা টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 