ইতিহাসে এই দিনে

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।
বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এইদিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।
এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলি:
১২৯২ - জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।
১৫২৫ - সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
১৫৫৮ - প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৬ - নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।
১৮০০ - ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮৩১ - ভেনিজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।
১৮৫৭ - স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ উদ্ধার করেন।
১৮৬৯ - প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।
১৮৭০ - ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবন্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।
১৯৩৩ - মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৭০ - বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৮২ - ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।
১৯৯৯ - ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
জন্ম:
১৯৪২- মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৮৬ - ন্যানি, একজন পর্তুগীজ ফুটবল খেলোয়াড়।
১৯৫২- রুনা লায়লা, খ্যাতিমান বাংলাদেশি গায়িকা।
মৃত্যু:
১১৮৮- উসামা ইবনে মুনকিজ, সিরিয়ান কবি, লেখক, ও কূটনীতিক।
১৮৫৮- রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের পথিকৃৎ।
১৯১৭- অগুস্ত রদ্যাঁ, বিখ্যাত ফরাসি ভাস্কর।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 