বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ নিশ্চিত করতে ব্যাংকার-উদ্যোক্তা দূরত্ব কমানোর পরামর্শ
প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ নিশ্চিত করতে ব্যাংকার-উদ্যোক্তা দূরত্ব কমানোর পরামর্শ
![]()
করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ দ্রুত বিতরণ নিশ্চিত করতে ব্যাংকার-উদ্যোক্তা দূরত্ব কমানোর পরামর্শ দিয়েছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান।
বুধবার রংপুরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসএমই উদ্যোক্তা-ব্যাংকার ঋণ ম্যাচমেকিং অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। তিনি আরও বলেন, প্রণোদনা প্যাকেজের আওতায় সহজে ঋণ পাওয়ার জন্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে সরবরাহ করা প্রয়োজন।
ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. বাবর আলী প্রমূখ বক্তব্য রাখেন।
মফিজুর রহমান বলেন, ঋণ পাওয়ার শর্ত ও তথ্যসমূহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় প্রদর্শন করা হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তা সহায়ক হয়। এছাড়া প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশনের নীতিমালা সম্পর্কেও উদ্যোক্তা-ব্যাংকারদের আরও সচেতন করে তোলার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে সিএমএসএমই খাতের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ২০ হাজার কোটি টাকার মধ্যে ঋণ পাওয়া নারী-উদ্যোক্তার হার শতকরা ৬ ভাগের নিচে হলেও এসএমই ফাউন্ডেশনের বিতরণকৃত ঋণের ৩০ ভাগের বেশি পাচ্ছেন নারী-উদ্যোক্তারা।
উল্লেখ্য, করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজের আওতায় চলতি অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ২০০ কোটি টাকা ঋণ বিতরণের সেপ্টেম্বর ২০২১-এ ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই করে ফাউন্ডেশন। ঋণের সুদের হার ৪ শতাংশ। একজন উদ্যোক্তা সর্বনি¤œ ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাবেন।




ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু
অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা
এ পর্যন্ত ২২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের মান সুরক্ষা ও কৃষিখাতের সহযোগিতায় ঢাকায় ইউএসডিএ ও এপিএএআরআই’র টাস্ক ফোর্স টীম
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা
কমবে সোনার দাম
শিক্ষাখাতে বরাদ্ধ ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা
চায়নার সাথে বাণিজ্য ব্যবধান কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই - বাণিজ্যমন্ত্রী
ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট 