বুধবার, ১৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের প্রথম পদক আনলো মেয়েরা
বাংলাদেশের প্রথম পদক আনলো মেয়েরা
![]()
২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর আসর বসেছে বাংলাদেশে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ। ফলে চলমান আসরে প্রথম পদক নিজেদের করে নিলো লাল-সবুজরা। যা এশিয়ান পর্যায়েও বাংলাদেশের প্রথম পদক।
বুধবার (১৭ নভেম্বর) সকালে পঞ্চমদিনে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভিয়েতনামের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আখতার ও বিউটি রায়।
এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও ব্রোঞ্জ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়েছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।
গেল শনিবার থেকে শুরু হয়েছে এশিয়ান আর্চারির সর্বোচ্চ এই আসর। স্বাগতিক বাংলাদেশ, ভারত, ইরাক, জর্ডানসহ ১৭টি দেশের অংশগ্রহণ করছে এবারের আসরে।
৭৮ জন পুরুষ ও ৫৩ জন নারীসহ মোট ১৩১ জন আরচার অংশ নিচ্ছেন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। ১৫ জন আর্চার প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 