শনিবার, ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বাবার পিছু নিয়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু
বাবার পিছু নিয়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু
![]()
মুরগি বহনকারী গাড়িচাপায় সায়েম (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার ( ২৮ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আদর্শনগর এলাকার ২২ তলা গার্মেন্টের সামনে একটি আড়তে মুরগি আনলোড করে গাড়িটি অন্যত্র যাচ্ছিল। ওই সময় ছোট্ট সায়েম তার বাবার পিছু পিছু রাস্তায় বের হয়।
১৩ নম্বর গলির পশ্চিম পাশে পৌঁছামাত্র দ্রুতগতির মুরগির গাড়ির সামনের চাকার নিচে চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সায়েম।
স্থানীয়রা গাড়িটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
সায়েমের মা রোজী বেগম জানান, সকালে তার স্বামী মুরগি জবাই দিতে রাস্তায় বের হন। ওই সময় সায়েমও তার পিছু নেয়। ছেলে যে তার পিছু নিয়েছে তা জানত না তার বাবা। এর কিছু সময় পরই দুর্ঘটনার শিকার হয় সায়েম।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম সংবাদমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 