মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী
![]()
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।
আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব এবং কিং সালমান হিউমানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রদত্ত ১৫ লাখ ডোজ আস্ট্রাজেনেকা ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. মোমেন সৌদি সরকার এবং কিং সালমান হিউমানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রশংসা করে বলেন, বিগত বছরগুলোতে এবং কোভিড-১৯ মহামারির সময়েও সৌদি আরব আমাদের অনেক সহায়তা করেছে, এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।
অন্যান্যের মধ্যে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, কিং সালমান হিউমানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের পরিচালক ড. আব্দুল্লা আলওয়াদী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 