মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বাবা হারালেন রচনা ব্যানার্জি
বাবা হারালেন রচনা ব্যানার্জি
![]()
ভারতীয় বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রচনা ব্যানার্জির বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি মারা গেছেন। সোমবার (১৫ নভেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রচনার বাবা। গত রোববার (১৪ নভেম্বর) রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। রচনার বাড়িতেই চলছিল তার চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হলো না। গতকালই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এদিকে প্রতিদিনের মতো সোমবারও ব্যস্ত শিডিউল রেখেছিলেন রচনা। তবে বাবার মৃত্যু সব বদলে দেয়। রচনার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তার বাবা। তিনি মেয়েকে শিখেয়েছেন জীবন-দর্শন। শোবিজ দুনিয়ায় খুব অল্প বয়সে ক্যারিয়ার শুরু করেন তিনি। আর সব সিদ্ধান্তে পাশে পেয়েছেন বাবাকে। সেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন রচনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 