রবিবার, ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সংসদে বাংলাদেশ প্যাটেন্ট বিল উত্থাপন
সংসদে বাংলাদেশ প্যাটেন্ট বিল উত্থাপন

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২১: জাতীয় সংসদে আজ বাংলাদেশ প্যাটেন্ট বিল ২০২১ উত্থাপন করা হয়েছে।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান প্যাটেন্ট এন্ড ডিজাইন এ্যাক্ট রহিত করে সময়োপযোগী বিধি বিধান সংযোজন করার বিধান করা হয়েছে।
পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এছাড়া আজ সংসদে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) বিল, ব্যাংকার বহিস্বাক্ষর বিলের ওপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।
এছাড়া মহাসড়ক বিল, ২০২১, মংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১, বিরোধী দলীয় নেতা- উপনেতার পারিতোষিক ও বিশেষ অধিকার বিল ও বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিলের ওপর যথাক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পৃথকভাবে উপস্থাপন করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 