শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » জনগণের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
জনগণের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
![]()
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশ ও জনগণের কল্যাণে আরো আন্তরিকতার সাথে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান ।
তিনি বলেন জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনো কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে। রাষ্ট্রপ্রধান স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর ও তাগিদ দেন ।
রাষ্ট্রপতি হামিদ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
আবদুল হামিদ এর আগে মিঠামইন উপজেলার নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিব এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার সাথে ছিলেন।
রাষ্ট্রপতি তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে গতকাল এখানে এসেছেন। রাষ্ট্রপতির আগামী ১৮ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।




কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি আটক
সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ হতে হবে : রাশিদা হামিদ
ব্যবসায়ীরা সুযোগের অপব্যবহার করছেন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির মিঠামইন, ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
স্থানীয় উন্নয়নে জন প্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
সেরা করদাতা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ
কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি 