শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিশ্ব ডায়াবেটিস দিবসে রাষ্ট্রপতির বাণী
বিশ্ব ডায়াবেটিস দিবসে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামীকাল ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের জন্য দিনটি বিশেষভাবে গর্বের, কারণ বাংলাদেশের উদ্যোগেই দিবসটি ‘জাতিসংঘ দিবস’ এর মর্যাদা লাভ করে।
সারা পৃথিবীতেই ডায়াবেটিস বাড়ছে। বাংলাদেশেও এখন রোগটির ব্যাপকতা অনেক বেশি। নগরায়ণের কারণে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিনদিন বাড়ছেই। বর্তমানে সারা পৃথিবীতে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৪৬ কোটি, যা ২০৩০ সালে ৫৮ কোটিতে পৌঁছাবে বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন। এ রোগের কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, কিডনি, চোখ, মাড়ির রোগ এবং পঙ্গুত্বসহ মৃত্যুর ঝুঁকিও।
এ অবস্থায়, ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সময়মতো চিকিৎসাসেবা নিতে হবে। যে কারণে এবার ‘‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ এর প্রতিপাদ্য স্থির করা হয়েছে ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ (Access to diabetes care. If not now, when?)’ প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের লক্ষ্যে এখনই আমাদের প্রয়োজনীয় সেবা নিতে হবে। অন্যদেরকেও এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বেসরকারি অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাই।
আমি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 