শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » কোটি টাকা হাতিয়ে লাপাত্তা জামায়াত নেতা
কোটি টাকা হাতিয়ে লাপাত্তা জামায়াত নেতা
![]()
বরগুনার আমতলীতে জামায়াত নেতা প্রকৌশলী মো. রকিবুল হাসান চৌধুরী রাজু সেবা প্রতিষ্ঠানের নাম করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা হাতিয়ে তিনি এখন লাপাত্তা। এমন অভিযোগ সময় নামের একটি সামাজিক সংগঠনের মো. কবির মাহমুদসহ ৯ সদস্যের।
গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাতে সভা করে সংগঠনের সদস্যরা জামায়াত নেতা রাজুকে সময়ের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
জামায়াত নেতার সামাজিক সংগঠনের নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাতের বিষয় প্রশাসনকে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থার দাবি জানান ভুক্তভোগীরা।
জামায়াত নেতা মো. রকিবুল হাসান চৌধুরী রাজুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, প্রকৌশলী মো. রকিবুল হাসান চৌধুরী রাজুর অর্থ আত্মসাতের বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 