শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » ভোটের পরদিন নবনির্বাচিত মেম্বারকে পিটিয়ে হত্যা
ভোটের পরদিন নবনির্বাচিত মেম্বারকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য মো. আব্দুর রউফকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের বামুনির পারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ মাগুরের কুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। অপরদিকে ঘাতক আরিফ মাগুরের কুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে।
জানা গেছে, নিজের মোটরসাইকেল নিয়ে রাত ১০টার দিকে নিজ গ্রাম মাগুরের পাড়ায় যাওয়ার সময় বামুনির ভিটার একটি উঁচু ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ইউপি সদস্য আব্দুর রউফের মাথায় লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে গুরুতর আহত হন রউফ মেম্বার।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রউফকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায় গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবদুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচিত হন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 