শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখতে রাষ্ট্রপতি নিজ জেলায়
বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখতে রাষ্ট্রপতি নিজ জেলায়
![]()
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখতে এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে ৭ দিনের সফরে এখানে এসেছেন।
আজ বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপ্রধান তার পৈতৃক বাসভবন মিঠামইনে পৌঁছান। তার স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে রয়েছেন।
প্রায় দুই বছর আগে মহামারী কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এটি তাঁর নিজ শহরে প্রথম সফর।
রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অফ অনার” দেওয়া হয়।
আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী কর্মসূচীর প্রথম দিনে ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরের সঙ্গে হাওরগুলোর সংযোগ স্থাপনকারী ৩৬৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছে।
তিনি জানান, রাষ্ট্রপতি আগামী ১৮ নভেম্বর ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।




কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ কালোবাজারি আটক
সাত বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ হতে হবে : রাশিদা হামিদ
ব্যবসায়ীরা সুযোগের অপব্যবহার করছেন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির মিঠামইন, ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
স্থানীয় উন্নয়নে জন প্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
ভৈরবে ২২৪ চোরাই মোবাইলসহ চারজন গ্রেফতার
সেরা করদাতা হলেন আইজিপি ড. বেনজীর আহমেদ
কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি 