বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » ৭২’র সংবিধানকে কাটা-ছেঁড়া করেছিলো জিয়াউর রহমান : নৌপরিবহন প্রতিমন্ত্রী
৭২’র সংবিধানকে কাটা-ছেঁড়া করেছিলো জিয়াউর রহমান : নৌপরিবহন প্রতিমন্ত্রী
![]()
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পাকিস্তানীদের দোসর জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে খুনিদেরকে বাঁচানোসহ ৭২’র সংবিধানকে কাটা-ছেঁড়া করেন। একই সাথে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর অপচেষ্টা করেছিলো।
প্রতিমন্ত্রী আজ বুধবার রংপুর নগরীর টাউন হল অডিটরিয়ামে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে এসময় পরিষদের মহাসচিব কেএম শহিদ উল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন সাজুসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শেখ রাসেলকে নিয়ে মাসব্যাপী চিত্রাংঙ্কসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 