মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » হেরোইনসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
হেরোইনসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
![]()
দিনাজপুরের হিলিতে হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার চন্ডিপুরের ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম। তিনি জানান, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, চন্ডিপুর গ্রামের একটি বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে। পরে ওই বাড়িতে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় তল্লাশি করে আমিনুলের কাছে থাকা ৪৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল আমিনুল মধ্যপাড়া পাথরখনি পুলিশ ফাঁড়ীতে কর্মরত আছেন। আমিনুল ইসলামে বাড়ি লালমনিরহাট জেলা সদরের চড়খট্রামারি গ্রামে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 