মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
![]()
ফরিদপুরে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত ৭ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কোতোয়ালি থানা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
পুলিশ জানায়, ঘটনার শিকার কিশোরী (১২) রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যায়। এ সময় আসামি আকাশ শেখসহ (১৮) অজ্ঞাত তিন-চারজন মিলে ওই কিশোরীকে পেছন থেকে গিয়ে মুখ চেপে ধরে নিয়ে যায়। পরে আসামিরা পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে।
ধর্ষণের পর আসামিরা ওই কিশোরীকে মুমূর্ষ অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে ফেলে চলে যায়। পরে কিছুটা সুস্থ হলে কিশোরী বাড়িতে গিয়ে তার মার কাছে বিস্তারিত জানায়।
পরবর্তীতে কিশোরীর মা আত্মীয়-স্বজনদের সহায়তায় কিশোরীকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল ভর্তি করেন। পরে কিশোরীর বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।
আসামি আকাশকে টেপাখোলা বেরিবাধ হতে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয। আকাশ জানায়, রনি শেখ (১৮), শিপন শেখ (১৯), সোহাগসহ (১৯) অজ্ঞাতনামা অটোচালকসহ তারা ওই ভিকটিমকে জোর করে অপহরণ করে। পরে চর মাধবদিয়া ইউনিয়নের আসির উদ্দিন মুন্সিডাঙ্গার কাছে নিকলী হাওরের রসুন ক্ষেতের শ্যালো মেশিন হাউজের উপরে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।
আসামি আকাশের দেওয়া তথ্য মতে আসামি রনি শেখ (১৮), মোহাম্মদ শিপন শেখকে (১৯) গ্রেপ্তার করা হয়। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেল সুমন চন্দ্র সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 