মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে আইএফপিআরআই প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ
স্পীকারের সাথে আইএফপিআরআই প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ৯ নভেম্বর ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. মেহরাব বখতিয়ার, সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট মোঃ শফিকুল করিম ও সিনিয়র ডাটাবেজ ম্যানেজার আমিনুল ইসলাম খন্দকার সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা ‘সিকিউরিং ফুড ফর অল ইন বাংলাদেশ” বইটি স্পীকারের নিকট হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ও কোভিডকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিষয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, কোভিড-১৯ মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে সকল শ্রেণী-পেশার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভালনারেবল গ্রুপ ফিডিং, ১০টাকায় চাল, টিসিবি কর্তৃক খাদ্য বিতরণ প্রভৃতি কর্মসূচির পাশাপাশি জরুরি ফোনকলের ভিত্তিতে মানুষের দোরগোড়ায় সরকার খাবার পৌঁছে দিয়েছে। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের পাশাপাশি শহরাঞ্চলের রিক্সাচালকসহ অন্যান্য দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে।
ড. মেহরাব বখতিয়ার বলেন, আইএফপিআরআই বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা বিষয়ে জরিপ পরিচালনা করে থাকে। কোভিডকালীন কঠোর লকডাউন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে চরম খাদ্য চাহিদা দেখা দিলেও বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কারণে খাদ্যাভাব পরিলক্ষিত হয়নি, যা জরিপে উঠে এসেছে।
এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 