শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লার চানমারী থেকে আধা কেজি গাজাঁ সহ সজিব (২২) নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তাারকৃত সজিব জামালপুর জেলার সরিসাবাড়ী থানার কামারবাদের মো. আব্দুল গনির পুত্র ও ফতুল্লা মডেল থানার চানমারী মডেল কলেজ রোডের খলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
বৃহস্পতিবার (২৬আগস্ট) রাতে তাকে ফতুল্লা চানমারীস্থ লেবুর মুদির দোকানের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ফতুল্লা থানার চানমারীস্থ লেবুর মুদির দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সজিব কে গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে পুলিশ আধা কেজি গাজাঁ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত সজিবের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 