রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বিদায় অনুষ্ঠান চলাকালীন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
বিদায় অনুষ্ঠান চলাকালীন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
![]()
চুয়াডাঙ্গা শহরের একটি স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে আল হেলাল ইসলামিয়া একাডেমির ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত তন্ময় হাসান তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তন্ময় হাসান তপুর। এ নিয়ে রোববার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের একজনের সঙ্গে তর্কাতর্কি হয় তপুর। পরে সে স্কুলের এসএসসির বিদায় অনুষ্ঠানে চলে যায়। পরে দুপুর ১২টার দিকে অনুষ্ঠান চলাকালে দুটি মোটরসাইকেলে তিনজন এসে দেশীয় অস্ত্র দিয়ে তপুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্কুলের শিক্ষকসহ অভিভাবকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর ওই স্কুলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটক করতে জোর অভিযান অব্যাহত রয়েছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 