রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নিউজিল্যান্ডকে ফিল্ডিংয়ে পাঠালো আফগানিস্তান
নিউজিল্যান্ডকে ফিল্ডিংয়ে পাঠালো আফগানিস্তান
![]()
পেন্ডুলামের মতো দুলছে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার ভাগ্য। আসরে টিকে থাকার ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জয় পেলে রানরেটের হিসেবে ভাগ্য খুলবে ভারতের। অন্যদিকে সেরা চারে নিজেদের নাম লেখাতে কিউইদের প্রয়োজন স্রেফ জয়।
হারলেই ছিটকে যেতে হবে বিশ্বকাপের আসর থেকে— এমন নক আউট পর্ব টাইপের সমীকরণে টস হেরে ফিল্ডিংয়ে নামছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে রানরেটের ব্যবধানে বড় জয় তুলতে শুরুতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। আবুধাবিতে আফগান-কিউইদের সেমিতে ওঠার মহারণটি শুরু হবে বিকেল ৫টায়। সরাসরি খেলাটি সম্প্রচার করবে জিটিভি ও টি স্পোর্টস।
টিকে থাকার লড়াইয়ে অপরিবর্তিত দল নিয়েই নামছে কিউইরা। একটি পরিবর্তন এসেছে আফগান দলে। ভারতের বিপক্ষে না খেলা স্পিনার মুজিব-উর-রহমান ফিরেছেন দলে। তার ফেরায় বাদ পড়েছেন শরিফউদ্দিন।
সুপার টুয়েলভের একেবারে শেষ পর্যায়ের আফগানিস্তান—নিউজিল্যান্ড ম্যাচটি ঘিরেই তিনটি দলের আসরে টিকে থাকার সম্ভাবনা। অনেকটা এমন, সেমিফাইনালে যেতে কে হবেন পাকিস্তানের সহযোগী—ভারত, নিউজিল্যান্ড নাকি আফগানিস্তান? তা জানা যাবে আজকের ম্যাচ শেষেই।
অবশ্য অভিজ্ঞতা, জয়ের ধারা এবং টেবিলের বিচারে সেখানে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। আর ভারতের প্রার্থনা করতে হবে যেন আফগানিস্তান জিততে পারে। আজ আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেই নির্ধারণ হবে— ব্যাগ প্যাক গুছাবে নাকি আসরের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হবে ভারত। অবশ্য পরিসংখ্যান আর টেবিলের বিচারে ভারতের নিজ দেশে ফেরাটাই বুঝি অনেক বেশি অবশ্যম্ভাবী।
আফগানিস্তান একাদশ: হজরউতল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুজবাজ, উসমান গনি, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, হামিদ হাসান, নাভিন উল হক।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 